ফিফা বিশ্বকাপের মৌসুমে তারকারাও মেতে উঠেছেন প্রিয় দলের সমর্থনে উন্মাদনায়। অভিনেত্রী নাদিয়া আহমেদ তেমনই একজন। তার প্রিয় দল আর্জেন্টিনা। যেদিনই আর্জেন্টিনা জয় পাচ্ছে, তখন গ্যালারির ছবি দিয়ে মতামত লিখছেন নাদিয়া আহমেদ।
সুইজারল্যান্ডের সঙ্গে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসিরা। এরপর রবিবার সকালে নাদিয়া আহমেদ তার ফ্যান পেজে এক স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি আর্জেন্টিনা সমর্থক হিসেবে দীর্ঘ অপেক্ষা, হতাশা ও শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের আনন্দের গল্প লিখেছেন।
পোস্টে নাদিয়া লেখেন, ২০২২ সালের আগে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয় ছিল ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে। তাই আর্জেন্টিনার সমর্থক হতে হলে মনোবল অনেক শক্ত হতে হয়।
২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের হতাশার কথাও লেখেন নাদিয়া আহমেদ। তবে এত কিছুর পরও কখনও দল ছেড়ে যাননি বলে উল্লেখ করেন। নাদিয়া ভাষায়, আমরা ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তারপরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতেনা।
বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে আমাদের সেই আকাঙ্খিত বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
নাদিয়া আরও লেখেন, আর্জেন্টিনাকে তারা কখনো শুধু সাফল্যের জন্য সমর্থন করেননি। বরং দলের ইতিহাস, জার্সি, আবেগ ও পরিচয়ই তাদের ভালোবাসার মূল কারণ।
তিনি বলেন, আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি ফুটবল দল নয়; এটি একটি অনুভূতির নাম। তাই আমাদের ভেঙে দেওয়া এত সহজ নয়।
পোস্টের শেষদিকে অভিনেত্রী জানান, এখন তারা চাপমুক্ত হয়ে খেলা উপভোগ করতে চান। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনা ধারাবাহিকভাবে অনেক সাফল্য অর্জন করেছে। তাই কারও হিংসাত্মক কথায় আজ আমাদের আবেগকে একটু ও ছোট করতে পারবেনা।





