প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ সাথে থাকলে বিএনপি কোন বাধা মানবে না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।




