জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার | চ্যানেল আই অনলাইন

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার | চ্যানেল আই অনলাইন

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার হিসেবে এই রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।

তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে। ২০২৫ সালের জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ১৪ জুলাই একদিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।