এল ইন্ডিয়া ম্যাগাজিনের নতুন সংখ্যার প্রচ্ছদ–কন্যা হয়েছেন বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টি। ফটোশুটের দুটি ভিন্ন লুকেও তিনি নজর কেড়েছেন ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড নির্মোহার পোশাকে। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডায়ানার এই দুই ফ্যাশন লুক প্রশংসা কুড়াচ্ছে।




