নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মামুনুর রশীদ বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রখ্যাত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চনাটক, টেলিভিশন নাটক এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার মায়ের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করছেন।