পরে দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও ওয়াশরুম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক সোহানা সেলিমকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর মন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খুদরত-ই-খুদা, সিভিল সার্জন আবদুস সালাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য প্রমুখ উপস্থিত ছিলেন।




