এফআইআরে অদিতি দাবি করেন, ২০২১ সালে একটি অনলাইন অভিনয় কোর্সে অভিনীতের সঙ্গে পরিচয় হয় এবং পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর পর ২০২৪ সালের ১২ নভেম্বর তারা বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই সংসারের খরচ নিয়ে অশান্তি শুরু হয়। স্বামী সংসারের ব্যয়ভার না নিয়ে উল্টো তার কাছেই টাকা চাইতেন।
অদিতির আরও দাবি, ২০২৫ সালের ১ জানুয়ারি সামান্য বিষয় নিয়ে তর্কের জেরে তাকে মারধর করা হয়। এরপর স্বামী তার ওপর পরকীয়ার সন্দেহ করে মোবাইল ফোন তল্লাশি করতেন এবং আলাদা ঘুমাতে শুরু করেন। পাশাপাশি শাশুড়ি ও ননদ পারিবারিক বিরোধ মেটানোর বদলে তাকে অপমান ও মানসিকভাবে হেনস্তা করতেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে গোরেগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অমিতা মারাঠে ঘটনার তদন্ত করছেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস




