১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২১ সালের অক্টোবরে তার মা নীলা চৌধুরীর অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা হয়। এ মামলায় স্ত্রী সামিরা হকসহ ১১ জন আসামি। আজ সৌদি যাওয়ার পথে বিমানবন্দর থেকে ৪ নম্বর আসামি অভিনেতা ডনকে গ্রেপ্তার করে সিআইডি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সামিরার সঙ্গে ডনের সম্পর্ক ছিল এবং ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়।




