সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
তবে ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্তের কারণ সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।





