কীভাবে সামলেছেন অজি ব্যাটারদের, জানালেন মিরাজ | চ্যানেল আই অনলাইন

কীভাবে সামলেছেন অজি ব্যাটারদের, জানালেন মিরাজ | চ্যানেল আই অনলাইন

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে, অজিদের বেশ চাপের মুখে রেখেছে টিম টাইগার্সরা। প্রথম ইনিংসে দাপটের সাথে শেষ করে লিড নিয়ে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে পাঠিয়েছে তানজিদ তামিম-নাজমুল হোসেন শান্তরা। তৃতীয় দিন শেষে ৬৭ রানে এখনও এগিয়ে বাংলাদেশ। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ, জানান কিভাবে সামলেছেন অজিদের।

প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে শেষ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বল হাতে অজিদের ৪ উইকেট তুলে নিয়েছে, স্বাগতিকদের সংগ্রহ ১৬১ রান। বাংলাদেশ ৬৭ রানে এগিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। এখন পর্যন্ত ম্যাচে এগিয়ে সফরকারীরা। তবে এর আগে সামাল দিতে হবে অজিদের ব্যাটারদের। ইতিমধ্যে ফিরে গেছেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, এবং স্টিভেন স্মিথ।

সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেছেন কীভাবে ফিরিয়েছেন স্মিথকে, ‘পরিকল্পনা ছিল সব সময় সঠিক জায়গায় বল করা, তাকে রান করার বেশি সুযোগ না দেয়া। যদি আমরা তাকে বেশি রান না দিই, তাহলে উইকেট নিতে পারব।’

‘আমি আমার পরিকল্পনাটা সহজ রেখেছিলাম। সবসময় বলটা ভালো জায়গায় রাখা এবং লাইন ও লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করছিলাম।’

টাইগার স্পিনার মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অজিদের অন্যতম সেরা তারকা স্মিথ। পাঁচটি চারে ৮৮ বলে ৪৪ রান করেন আউট হন এ অজি ব্যাটার।