বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭-২৮ অর্থবছর হবে ৯ মাসের অন্তর্বর্তীকালীন বছর। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ।
সরকারের যুক্তি, জুলাই-আগস্টের বর্ষাকালে অবকাঠামো উন্নয়নকাজ চলায় কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়, সময় বাড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ অর্থবছর হলে বর্ষার আগেই উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অর্থবছর পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এ জন্য প্রয়োজনীয় আইন ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবস্থায় পরিবর্তন আনতেনো হয়।

