বাবা হলেন অনুপম

বাবা হলেন অনুপম

বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়ক।

সামাজিকমাধ্যমের এক পোস্টে সুসংবাদটি শেয়ার করে অনুপম লেখেন, ‘শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’ পাশাপাশি তিনি জানান, আজই তাঁদের কোল আলোকিত করে পুত্রসন্তানের আগমন ঘটেছে। আর এই পোস্টের মন্তব্যঘরে তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা।

নতুন অতিথি আসার আনন্দে ভীষণ উচ্ছ্বসিত অনুপম। তিনি জানান, মা-ছেলে দুজনেই ভালো আছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপম রায়ের বিচ্ছেদ ঘটে। তারপর ২০২৪ সালের মার্চে গায়িকা প্রস্মিতা পালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি। এবার প্রথমবারের মতো বাবা-মা হলেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

যদিও মা হতে যাওয়ার সুসংবাদটি সকলের থেকে আড়ালেই রেখেছিলেন প্রস্মিতা। জনসমক্ষে আগে থেকে কিছু জানাননি অনুপমও। এবার হঠাৎ বাবা-মা হওয়ার সংবাদে ভক্তদের মাঝে খুশির জোয়ার বইছে।