লাল ফাইলে কেন শপথবাক্য? | চ্যানেল আই অনলাইন

লাল ফাইলে কেন শপথবাক্য? | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রীয় বা সাংবিধানিক কার্যক্রমে শপথবাক্য পাঠের সময় সাধারণত আমরা দেখি লাল রঙের ফাইল ব্যবহার করা হয়; কিন্তু ভেবে দেখেছি- কী কারণে লাল রঙের ফাইল ব্যবহার করা হয়।

জানা যায়, সরকারি নিয়ম ও প্রটোকল অনুযায়ী শপথের মূল কাগজ বা পাঠ্যক্রমটি সাধারণত লাল রঙের বা প্রচ্ছদের বিশেষ ফাইল বা ফোল্ডারে রাখা হয়। এটি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব, গোপনীয়তা ও সাংবিধানিক আনুষ্ঠানিকতার প্রতীক।

ব্রিটিশ আমল থেকে চলে আসা প্রশাসনিক ঐতিহ্যের অংশ হিসেবে এই লাল ফাইল ব্যবহার করা হয়।

লাল ফাইল ব্যবহারের কারণ
লাল রং রাষ্ট্রীয় প্রটোকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় কাজের নির্দেশক হিসেবে বিবেচিত হয়।

নথির সুরক্ষা
শপথবাক্য পাঠের সময় কাগজটি যাতে ভাঁজ না হয়ে পরিপাটি ও সুন্দর থাকে, সেজন্য মজবুত কভারযুক্ত ফাইল ব্যবহৃত হয়।

ঐতিহ্য
এটি বহু পুরনো দাপ্তরিক সংস্কৃতির অংশ, যা মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বজায় রাখে।