সাবেক স্বরাষ্ট্রসচিব ও সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ বৃহস্পতিবার এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন।

এই মামলার আসামি জাহাংগীর আলম গ্রেপ্তার আছেন। অপর আসামি ধনঞ্জয় কুমার গ্রেপ্তার নেই। তাঁকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।