মুভিএসের গল্প তাই শুধু দৌড়ের গল্প নয়। এটি নিজের জন্য শুরু করার, নিজের সীমা আবিষ্কার করার এবং সেই যাত্রাকে স্মরণীয় করে রাখার গল্প। ‘মুভিএস উইথ মেলোডি’ সেই যাত্রায় যোগ করছে সংগীতের আবেগ। কেউ আইয়ুব বাচ্চুর গান শুনে দৌড়াবেন, কেউ মাইকেল জ্যাকসনের সুরে পা মেলাবেন, কেউ লতা মঙ্গেশকর কিংবা জেমসের গানে খুঁজে নেবেন নিজের স্মৃতি। এভাবেই সংগীত, শরীরচর্চা ও ব্যক্তিগত স্মৃতিকে এক জায়গায় নিয়ে আসতে চায় মুভিএস।যারা এখনো দৌড় শুরু করেননি, তাঁরাও নিজেদের সুবিধামতো, নিজের গতিতে এই যাত্রার অংশ হতে পারেন। কারণ এখানে লক্ষ্য অন্য কাউকে হারানো নয়। লক্ষ্য হলো নিজের জন্য শুরু করা।
আয়োজনের নিবন্ধন, অংশগ্রহণের নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে মুভিএসের ওয়েবসাইটে।


