মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে ৫ হাজারতম পর্বের মাইলফলক ছুঁয়েছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘রাঙা সকাল’। শনিবার (২৯ আগস্ট) সকালে শুরু হওয়া এই উদযাপনে উপস্থিত আছেন উপস্থিত ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 

চ্যানেলটির সম্প্রচারের শুরু থেকেই নিয়মিত প্রচারিত হয়ে আসছে এই অনুষ্ঠানটি। রুম্মান রশীদ খান ও খালেদা আক্তারের উপস্থাপনায় আয়োজিত মিলনমেলায় আরও উপস্থিত আছেন নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী দিলারা জামান, কথাসাহিত্যিক আনিসুল হক, শিল্পী রফিকুল আলম, অভিনেতা ফজলুর রহমান বাবু, সুরকার কবির বকুল, নির্মাতা নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান এবং নির্মাতা অমিতাভ রেজাসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

এই মাইলফলক উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ মিলনমেলার। অনুষ্ঠানের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও ‘রাঙা সকাল’-এর পরিকল্পক অঞ্জন চৌধুরী।

বিশেষ এই আয়োজনে অতিথিদের উপস্থিতিতে ‘রাঙা সকাল’-এর ৫ হাজারতম পর্ব উদযাপন করা হয়।