ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত র্যাব-১০-এর প্রধান কার্যালয়ে গতকাল শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন চলছিল। ব্যাটালিয়নের পরিবারের সদস্যরাও এতে আমন্ত্রিত ছিলেন। কিন্তু বিকেলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে হঠাৎ জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আর হচ্ছে না। কী কারণে অনুষ্ঠান স্থগিত করা হলো, তা নিশ্চিত করে জানানো হয়নি।

