রাজধানীর বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

রাজধানীর বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস সূত্র জানায়, আজ বেলা ১১টা ৫৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ১২টা ৪ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

১২টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।