‘সর্বকালের সেরা’—মেসির অবসর ঘোষণায় যা বললেন মার্তিনেজ–দি পলরা

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ২১ বছর বয়সী সতীর্থ নিকো পাজ যেমন তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘না, লিওওও। তোমার দেওয়ার মতো আরও অনেক বাকি আছে।’

আরেক সতীর্থ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্মরণ করেছেন ২০১৬ সালে মেসির প্রথমবার জাতীয় দল থেকে অবসর নেওয়ার মুহূর্ত, ‘লিও, তুমি যখন জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছিলে, তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমি তখন অল্প বয়সী, তোমার সঙ্গে কখনো এক দল হয়ে খেলার সুযোগ পাব কি না—সেটা বুঝতে তোমার বয়সের সঙ্গে নিজের বয়স মিলিয়ে হিসাব কষতাম। কথাটা বোকার মতো শোনাতে পারে, কিন্তু আমি সত্যিই তা-ই করতাম…ভাগ্য ভালো যে তুমি ফিরে এসেছিলে…আমি শুধু তোমার সঙ্গে খেলার সুযোগই পাইনি; আমরা একসঙ্গে ক্যাম্প করেছি, একই ড্রেসিংরুম ভাগ করে নিয়েছি, কঠিন সময় পার করেছি, অবিশ্বাস্য সব মুহূর্তের সাক্ষী হয়েছি এবং শেষ পর্যন্ত আমরা একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’