
ধর্ম যার যার, রাষ্ট্র সবার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দলমত-নির্বিশেষে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শ্রীকৃষ্ণের সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, শ্রীকৃষ্ণ ফ্যাসিস্টরূপী কংসকে বধ করেছিলেন। ২০২৪ সালেও সাধারণ মানুষ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, এই দেশে কেউ সংখ্যালঘু নন। এমনটা ভাবলে ইউরোপ-আমেরিকায় আমরাও সংখ্যালঘু।
দেশে বিভেদ ও বিদ্বেষ তৈরির অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ দেশে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। দেশে যেন কোনো ধরনের বিদ্বেষ তৈরি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দলমত-নির্বিশেষে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

