নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে দূরে। নাটক, ওটিটি ও চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের অভিনয়দক্ষতার ছাপ রাখা এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকে অভিনয়ে বিরতি নিয়েছেন তিনি।

টিউমার শনাক্ত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআনের একটি আয়াত শেয়ার করেছেনতানিয়া বৃষ্টি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সূরা আল-বাকারাহ: ১৫৩)