
ছবি: সংগৃহীত
মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার চালকের নাম রুহুল আমিন। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
ওসি বলেন, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে বনানী থানায় মামলা করেন। মামলার পরদিন আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করা হয় বলে জানান ওসি।
এর আগে গত ২৮ জুলাই রাতে বনানীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলা মুক্তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা মেঘলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর প্রায় এক মাস তিনি প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং পরে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
