
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
রোববার ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে থাকা পুরোনো ও বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
এর পাশাপাশি দেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও শেভরনের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাসের উৎপাদন বাড়াতে বিনিয়োগের গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
এ ছাড়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

