ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলার দাবি হুথিদের – DesheBideshe

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলার দাবি হুথিদের – DesheBideshe


বিমান হামলা

সানা,১৪ সেপ্টেম্বর- ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথিরা। এসব হামলার সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে রবিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, সৌদি আরব গত ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার জবাব দেওয়া হবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে আরও বলেন, আল্লাহ চাইলে, তাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাবহীন থাকবে না। শাস্তি আসছে।

চলতি সপ্তাহে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে তেলের স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হন।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬