
তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বসেছে। সভায় প্রায় ৬৫ হাজার ৫১৭ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এই সভা শুরু হয়।
মোট প্রকল্প ১৬টি (১২টি নতুন ও ৪টি সংশোধিত), সরকার দেবে ২৫ হাজার ২৭৮ কোটি টাকা, ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থ ৭২ কোটি টাকা।
মেট্রোরেল প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প হলো ‘ঢাকা এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট)’। এটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। ২০৩৩ সালের আগস্টের মধ্যে এটি শেষ হওয়ার কথা রয়েছে।
রেলপথ উন্নয়ন বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
স্বাস্থ্য খাত যক্ষ্মা, এইচআইভি এবং ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ৪ হাজার ৩৯ কোটি টাকার একটি বড় প্রকল্পসহ স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে আরেকটি প্রকল্প এজেন্ডায় আছে।
অন্যান্য খাত সড়ক যোগাযোগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরিশাল সেনানিবাস ও খুলনা নৌ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ, এবং পোশাক খাতের শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প এই তালিকায় রয়েছে।
নির্বাচন পরবর্তী সময়ে সরকারের এটি অন্যতম বড় একনেক সভা, যেখানে এত বিপুল পরিমাণ অর্থের উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


