
আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। তার আগে আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে নিজের একটি অপূর্ণতার কথা জানালেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে স্কালোনি বলেছেন, মেসির ক্যারিয়ারের শুরুর দিকের বয়সে তাকে কোচিং করাতে পারলে আরও ভালো লাগত তার।
গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে দেশের মাটিতে, দেশের জার্সিতে মাঠে নামিয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সুযোগ দিতে চায় আর্জেন্টিনা। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে ৩৯ বর্ষী মহাতারকাকে।
মেসিকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্কালোনি জানান, তার কোচিংয়ে যে মেসিকে পেয়েছেন, সেটিই ছিল অসাধারণ এক সংস্করণ। তবে আর্জেন্টিনা কোচের মনে আক্ষেপ, আরও কম বয়সে মেসির সঙ্গে কাজ করার সুযোগ হয়নি।
বলেছেন, ‘২২ বা ২৩ বর্ষী মেসি ছিল এক অনন্য ফুটবলার। আমাদের দলেও সে ভালো খেলেছে। তবে তরুণ বয়সে তাকে পেলে ভালো লাগত। সে ছিল অনন্য, এখনও অনন্য।’
মেসি ও দলের মধ্যে বোঝাপড়ার প্রসঙ্গেও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, মেসি যেন দলের সঙ্গে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল কোচিং স্টাফের অন্যতম লক্ষ্য। বলেছেন, ‘আমাদের সঙ্গে সে স্বাচ্ছন্দ্যবোধ করে। সে এবং দলের অন্য সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থাই করেছিলাম।’
২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। এরপর তার কোচিংয়ে মেসির নেতৃত্বে একের পর এক সাফল্য পায় আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নেয় তারা। ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হয় দলটি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

