চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ২০ টাকা এবং অকটেন ও পেট্রোলে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে এই নতুন দাম কার্যকর হবে।
রোববার ২০ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশ অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা।
এ ছাড়া অকটেনের দাম প্রতি লিটার ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, চার ধরনের জ্বালানি তেলের প্রতিটিতেই প্রতি লিটারে ২০ টাকা করে দাম বেড়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
