চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গেলেন – DesheBideshe

চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গেলেন – DesheBideshe


চিফ হুইপ নূরুল ইসলাম মনি

ঢাকা, ২১ সেপ্টেম্বর- জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার বেলা ১২টা ১০ মিনিটে তিনি স্ত্রী ও পুত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬