
ছবি: সংগৃহীত
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক তাদের বিরুদ্ধে মামলা করার এ অনুমোদন দেয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, নঈম নিজাম ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
অন্যদিকে, ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে মোট ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্তের পর দুদক পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
