‘সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাওয়ার বড়ি কেনা হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
ক্রয় প্রস্তাবে বলা হয়েছে, খাওয়ার বড়ি সংগ্রহে অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি প্যাকেজে একটি করে দরপত্র জমা পড়ে। দুটি দরপ্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্র যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মূল্যায়ন কমিটি একমাত্র দরদাতা রেনাটা পিএলসিকে কাজ দেওয়ার সুপারিশ করে। ক্রয় প্রস্তাব অনুযায়ী, ৩য় প্রজন্মের খাওয়ার বড়ির প্রতি চক্রের মূল্য ৪৯ টাকা ৮৫ পয়সা।




