শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকি তিশা ফারুকীকে ডিভোর্স দিয়ে বর্তমানে দেশে ফিরে মায়ের বাসায় অবস্থান করছেন বলেও একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি সুইজারল্যান্ডে নতুন একটি বাড়ি কেনেন ফারুকী। এরপর অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা বাড়িটি বিক্রির উদ্যোগ নেন তিনি। তবে নিজের নামে থাকা ওই সম্পত্তি বিক্রি করতে রাজি ছিলেন না তিশা। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও বাদানুবাদ চলছিল।
সূত্রটির ভাষ্য, সম্পত্তি নিয়ে তৈরি হওয়া বিরোধ একপর্যায়ে তাদের দাম্পত্য সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলে। পরে তিশা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি মায়ের বাসায় রয়েছেন বলে দাবি করা হচ্ছে।
এদিকে ফারুকী-তিশার সম্র্কের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ইঙ্গিতপূর্ণ পোস্টও আলোচনায় এসেছে। অভিনেত্রী সোহানা সাবা এক ফেসবুক পোস্টে দাবি করেন, একসময় তাকে ফারুকী ও তিশা টার্গেট করেছিলেন। প্রকৃতি সময় বুঝে তার প্রতিশোধ নেয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিনেতা তমালও বিচ্ছেদের গুঞ্জনের প্রতি ইঙ্গিত করে ফেসবুকে লিখেছেন, ‘ঘটনা কি সত্যি? যা কিছু রটে, তার কিছু না কিছু ঘটে।’




