ইরান কি হরমুজ প্রণালিতে গোপনে টোল আদায় করছে

ইরান কি হরমুজ প্রণালিতে গোপনে টোল আদায় করছে

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি আবার শুরু হওয়ায় তেলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে জি-৭ ভুক্ত দেশগুলোও তাদের জরুরি রিজার্ভ থেকে ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

তবে অপরিশোধিত তেলের দাম যুদ্ধ আগের মাত্রার চেয়ে এখনো উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের লেনদেন হয়েছে ব্যারেলপ্রতি প্রায় ১০১.৫৯ ডলারে (যা ০.৭১ শতাংশ কম), অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১.২ শতাংশ কমে প্রায় ৯০.০৫ ডলারে নেমেছে।

তবে ‘পরিস্থিতি এখনো উত্তপ্ত’ বলে উল্লেখ করেছেন ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানাহ স্ট্রিটার। তিনি বলেন, অঞ্চলটি থেকে তেল রপ্তানি পুনরায় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদে অনেক কিছুই নির্ভর করবে জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি একটি বড় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়েই রয়েছে যেখানে গত রোববারেও একটি ট্যাংকারে হামলা হয়েছে। যা সরবরাহব্যবস্থা নতুন করে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।