
ছবি: সংগৃহীত
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও নিরাপদ পানি নিশ্চিত করতে জাতিসংঘ, ইউনিসেফ ও ওয়াটার এইডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা সহায়তা পাওয়ার আশা করছে সরকার।
বৃহস্পতিবার ৮ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর।
তিনি বলেন, সবার জন্য নিরাপদ পানি বলতে এমন পানি বোঝায়, যাতে লবণাক্ততা নেই, মলমূত্রের উপাদান নেই এবং আর্সেনিকমুক্ত। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাস্থ্যকর, পরিষ্কার ও নিরাপদ পানি পান করতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
এ লক্ষ্য বাস্তবায়নে কীভাবে একটি চুক্তির মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর।
বৈঠকে দেশের নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সবার জন্য নিরাপদ পানির সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




