অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে মেয়েদের আফসোস শুনতে চান না কোচ

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে মেয়েদের আফসোস শুনতে চান না কোচ

তবে অপরিচিত কন্ডিশনে ক্রিকেটাররা ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বলে জানালেন হেম্পের, ‘তারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং এই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ও খাপ খাওয়াতে সত্যিই চেষ্টা করেছে। এর চেয়ে বেশি আর কী চাওয়া যায়! কারণ, কন্ডিশনটা তাদের জন্য অপরিচিত ও নতুন। তবে যেমনটা বললাম, এখন পর্যন্ত গত চার-পাঁচ দিনের প্রস্তুতি খুবই ভালো হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ওয়ানডে সিরিজেও নেতৃত্বে আছেন নিগার সুলতানাই। তবে তার জন্যও কাজটা সহজ নয়। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে যে পাঁচ ওয়ানডে খেলেছে বাংলাদেশ, সব কটিতেই হেরেছে। টি–টুয়েন্টি সংস্করণেও এখন পর্যন্ত তাদের বিপক্ষে কোনো জয় নেই।