আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

ওরিওনিড উল্কাপাত দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। তবে পরিষ্কার আকাশ এবং খোলা জায়গা থাকা জরুরি। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের লাল দানব তারা বেটেলজিউসের কাছাকাছি আকাশ থেকে এই উল্কার উৎস বলে মনে হবে। উল্কাপাত ভালোভাবে উপভোগ করতে উজ্জ্বল আলোগুলো থেকে দূরে কোনো নিরিবিলি জায়গায় যেতে হবে। চোখের দৃষ্টি অন্ধকার সয়ে নিতে ২০ থেকে ৩০ মিনিট সময় দিতে হবে। হ্যালির কমেটের প্রাচীন কণাগুলো ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৬০০ মাইল বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এগুলো বাষ্পীভূত হয় এবং প্রাকৃতিক আতশবাজির মতো ঝলমলে দৃশ্য তৈরি করবে।

সূত্র: স্পেস ডটকম