
ছবি: সংগৃহীত
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি। যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সঙ্গে বসেছি। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে কীভাবে করা হবে সেটি বলা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, আলোচনায় কীভাবে টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা সুরক্ষা পাবেন এবং সাধারণ মানুষও সুরক্ষা পাবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা চলমান রয়েছে। আশা করি সামনে এই নিয়ে ভালো কিছু আসবে।’
তিনি বলেন, ‘হিন্দু কমিউনিটির যারা আছেন দুর্গাপূজা করছেন ওনাদের সঙ্গেও কথা বলেছি, নিরাপত্তার কোনো ধরনের আশঙ্কাও যদি থাকে বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু আমি যা দেখেছি- আলহামদুলিল্লাহ, কোনো ধরনের খারাপ কিছু দেখিনি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছে।’
এদিকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনায় আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু সাংবাদিক না, এটা যে কারোই ঘটনা হয়ে থাকলে তাহলে প্রচলিত আইনে যা আছে সেভাবেই হবে।’
এসময় পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




