মেহেদী হান্নান : দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিদর্শনে গিয়ে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তালাবদ্ধ এবং শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কাউকেই না পাওয়ার ঘটনায় দুই প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক কে তলব করা হয়েছে।
সোমবার ২৬ অক্টোবর চরফ্যাশন উপজেলা প্রশাসন এর ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও রোমানা আফরোজ
দুটি স্কুল হলো মুজিবনগর ইউনিয়ন সিকদারের চার সরকার প্রাথমিক বিদ্যালয়ে ও চর লিউলিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দুই বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় দুটিতে শিক্ষক-শিক্ষার্থী না থাকা এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ সরেজমিনে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন। তখন কোনো শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীকে পাওয়া যায়নি। শ্রেণিকক্ষগুলোও ছিল তালাবদ্ধ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইউএনও রোমানা আফরোজ বলেন ‘দুই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে যাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




