এমন ঝড় তোলার মূল নায়ক অভিষেক শর্মা। ৩৫ বলে সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার, যা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম (যৌথভাবে), এখানে তাঁর সঙ্গী রোহিত শর্মা। ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরিটাও অভিষেকের, গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ৩৫ বলের কমে সেঞ্চুরি আছে ৭টি।
শেষ পর্যন্ত অভিষেক আউট হয়েছেন ৩৮ বলে ১১৩ রান করে। ১১ ছক্কা ও ৯ চারে তিনি যখন আউট হয়েছেন তখন ভারতের দরকার ১০ ওভারে মাত্র ২১ রান।




