
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। চারদিনে ম্যাচ গড়ালেও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় খুব বেশি রান করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের পর কাটাছেড়া করেছেন অধিনায়ক শান্ত, জানিয়েছেন তারা খুব ভালো করতে পারেননি। একইসঙ্গে সফরকারী ব্যাটারদের কৃতিত্ব দিতেও ভুল করেননি বাংলাদেশের অধিনায়ক।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘১৭০ রান হওয়ার পরে আমাদের বিশ্বাস ছিল যে এই রানে জয় পাওয়া সম্ভব, উইকেটের যে অবস্থা ছিল। কিন্তু দুভাগ্যজনকভাবে সেটা হয়নি। অবশ্যই ওদেরকে একটু কৃতিত্ব দিতে হবে। আমি বলব যে, আমরা এই উইকেটে আরেকটু ভালো বল করতে পারতাম, আমরা খুব বেশি ভালো বল করিনি।’
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চিন্তা ছিল কিনা এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘এরকম কোনো চিন্তা ছিল না। ফাইনালের কথা আমি প্রথম দিন প্রেস কনফারেন্সেও বলেছি যে, একেকটা ম্যাচ আমরা চিন্তা করতেছি। প্রতিপক্ষে কি শক্তি আছে বা আমাদের কোন জায়গাটা আমরা ভালো করতে পারি, প্রতিপক্ষের কি দুর্বল জায়গা আছে এগুলো চিন্তা করেই কন্ডিশনটা ঠিক করা হয়েছে।’
‘আমি বলব যে প্রথম দুই দিন যদি আপনি উইকেটটা দেখেন, মোটামুটি খুব ভালোই ছিল। আমরা শুরুতে হয়তো অত ভালো ব্যাটিং করিনি ভালো শুরু পাওয়ার পরেও। কিন্তু আমার মনে হয় না যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চিন্তা করে কন্ডিশনটা এরকম বানানো হয়েছে।’
তৃতীয় দিনে দ্রুত উইকেট পড়া যাওয়ার বিষয়ে শান্তর ব্যাখ্যা এমন, ‘গতকালকের ওই সময়টা আমি বলব যে অবশ্যই ভালো বল করেছে, কন্ডিশনটাও আলাদা ছিল। আমার মনে হয় যে এ ধরনের উইকেটে এরকম পরিবেশ আসে। গুরুত্বপূর্ণ ছিল যে, ওইখানে তিনটা উইকেটের জায়গায় যদি আমরা একটা উইকেটও কমাতে পারতাম, এটা ভালো হতো। কিন্তু দুভার্গ আমাদের সেটা হয়নি।’
‘দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে পেস বোলিংটা কাজ করছে, কিন্তু পেস বোলিংয়ের সাথে সাথে স্পিনাররাও কিন্তু দেশের বাইরে বা দেশে উইকেট নিয়েছে। মিরাজ দেখবেন যে বেশ কিছু জায়গায় পাঁচ উইকেট নিচ্ছিল, তাইজুল ভাই ভালো বল করেছিল। দুজনের মধ্যে একটা ভালো সমন্বয় ছিল। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী, আমি যেটা একটু আগেও বললাম যে ওয়েস্ট ইন্ডিজের কোন জায়গায় শক্তি আছে, কোন জায়গায় দুর্বলতা আছে, ওই অনুযায়ী আমরা উইকেটটা ওইভাবে তৈরি করেছি।’
‘বিশেষভাবে আমরা আসলে কিভাবে ওদের উপর আধিপত্য বিস্তার করতে পারি ওই চিন্তা করে উইকেটটা বানালাম। কারণ স্পিনাররা সবসময় আমাদের ম্যাচ জিতিয়েছে অতীতে। খুব ভালো আত্মবিশ্বাস আমাদের আগেও ছিল, এখনো আছে। দুভার্গ সেটা হয় নাই। আমার মনে হয় না যে কন্ডিশন নিয়ে খুব বেশি আমরা ভুল করেছি।’
বাংলাদেশ প্রথম দিনে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। আটে নেমে স্পিনার নাঈম হাসান ফিফটি তুলে নিলেও বাংলাদেশ ১৭০ রানের বেশি লিড দিতে পারেনি প্রতিপক্ষকে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




