বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ

বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা গতকাল শুক্রবার দুপুরে বার্লিনের সৌদি আরবের দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রবাসীদের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজকেরা বলছেন, সৌদি আরবে বাংলাদেশের দুজন নাগরিকের বিচার হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই দণ্ড কার্যকরও হয়ে গেল। অথচ বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, আগে কিছুই জানত না। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে এসেছে। তাঁরা মনে করেন এ ধরনের মানবেতর ঘটনা বিশ্বে বিরল।