প্রীতি ফুটবল

জাতীয় স্টেডিয়ামে বসেছিল বাংলাদেশের সাবেক ফুটবলারদের মিলনমেলা। আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২০০৩ সালের সাফজয়ী দল এবং ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণ পদকজয়ী দল নেমেছিল প্রীতি ফুটবল ম্যাচ খেলতে। এ ম্যাচে সাফজয়ী দলকে ২-১ গোলে হারিয়েছে এসএ গেমসের স্বর্ণ পদকজয়ী দল। সাফজয়ী দলের হয়ে গোল করেছেন আলফাজ আহমেদ।
ম্যাচের শুরুতেই গোল পায় এসএ গেমস জয়ী দলটি। ১-০ গোলে এগিয়ে যায় এসএ গেমসে পদকজয়ী দল। পরে পেনাল্টি থেকে গোল করে সমতায় আসে সাফজয়ী দল। প্রথমার্ধে ওই ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুদল।
বিরতির পর ভালো খেলতে থাকে এসএ গেমসের শিরোপাজয়ী দল। খেলার মাঝামাঝি সময়ে গোল এসএ দলকে এগিয়ে দেন মিঠু, ব্যবধান দাঁড়ায় ২-১। খেলার শেষ দিকে আরও একটি পেনাল্টি পায় এসএ দল। তবে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ম্যাচে দুই দলের হয়ে খেলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথমার্ধে সাফজয়ী দলের হয়ে এবং দ্বিতীয়ার্ধে এসএ পদকজয়ী দলের হয়ে খেলেছেন। ২০০৩ সালে সাফ জয়ের পর ২০১০ সালে এসএ গেমসের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সাফজয়ী দলের হয়ে খেলতে এসেছিলেন আলফাজ আহমেদ, কাঞ্চন, বিপ্লব ভট্টাচার্য, হাসান আল মামুন। এসএ গেমসের দলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক মামুনুল হক, জাহিদ হাসান এমিলিসহ সাবেক সব তারকারা। খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন সাবেক অধিনায়ক ও কোচ শফিকুল ইসলাম মানিকসহ অন্যান্যরা।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




