বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশ প্রবেশপত্র পরিবর্তন বা টেম্পারিং করেছেন। এই অপরাধে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করা হলো।
অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ভবিষ্যতে কমিশনের অনুষ্ঠেয় পরবর্তী কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।




