ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে এই আংশিক কমিটি।