
নাট্যচর্চায় আগ্রহী তরুণ ও সংস্কৃতিকর্মীদের প্রশিক্ষণ দিতে মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র’। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট নাট্যজন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আশীষ খন্দকার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মশালার প্রথম দিনের কার্যক্রম চলবে। পরদিন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ। কর্মশালার স্থান মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।
নাট্যকলার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের নাট্যচর্চার অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে এ আয়োজনে। ঢাকা থেকে আশীষ খন্দকারের অংশগ্রহণকে ঘিরে স্থানীয় নাট্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র’ আয়োজিত এ কর্মশালায় নাট্যচর্চায় আগ্রহী সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণ ও নিবন্ধনের বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৯২০৮০৯২৫৫ নম্বরে। নম্বরটিতে ফোনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




