খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

এ জন্য গত দুই সপ্তাহের মধ্যে দুবার বাগেরহাট ও খুলনা অঞ্চলে এসেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুধু এই মোংলা পোর্টকে ডেভেলপ করব না, আমরা শুধু সমৃদ্ধ করব না, আমরা একই সঙ্গে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই পুরো বেল্টকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসসহ যা যা প্রয়োজন, আমরা ধীরে ধীরে সব ব্যবস্থা গ্রহণ করব। আমাদের লক্ষ্য হচ্ছে খুলনা থেকে বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরাঞ্চলের শেষ জেলা পর্যন্ত যাতে কলকারখানা তৈরি হয়, এই অঞ্চলের মানুষ যাতে কাজ করে বেঁচে থাকতে পারে এবং এই অঞ্চলের মানুষের যাতে ভাগ্যের পরিবর্তন হয়।’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষকে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম, পৃথিবীতে এখন দুটি যুদ্ধ বিরাজ করছে, এই যুদ্ধের মধ্যেও আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। যেসব ওয়াদা আমরা দেশের মানুষের কাছে দিয়েছিলাম, পর্যায়ক্রমে ধীরে ধীরে সেই সব ওয়াদা আমরা পূরণ করার চেষ্টা করছি।’

পরে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।