দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

দেশের ভেতরে-বাইরে যেকোনো 
ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

চব্বিশের গণ–অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে। দেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে।

তারেক রহমান বলেন, ‘অতীতের মতো এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। আবার তারা “আমি-ডামি” নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়।’ তিনি বলেন, যে দেশের মানুষ একাত্তর ঘটাতে পারে, পঁচাত্তরের সিপাহি-জনতার বিপ্লব ঘটাতে পারে, চব্বিশে গণ–অভ্যুত্থান ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী স্লোগান দেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’, ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’