শার্শা সীমান্তে আটক দুই, ১০ সোনার বার জব্দ | বাংলাদেশ

শার্শা সীমান্তে আটক দুই, ১০ সোনার বার জব্দ | বাংলাদেশ

<![CDATA[

যশোরের শার্শা সীমান্তে দুই জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি সোনার বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল ১০ টি সোনার বার উদ্ধার করে।

আটকরা হলেন – নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

আরও পড়ুন: এক্স-রে করে পায়ুপথে মিললো ৯ সোনার বার

তিনি জানান, ভারতে সোনার বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক অগ্রভুলাট ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহল দল দুই ব্যক্তিকে হেঁটে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের শরীর তল্লাশি করে পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা এক কেজি ১৬৭ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার পাওয়া যায়। আটক করা হয় দুই পাচারকারীকে।

উদ্ধার হওয়া সোনার বার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলেও জানান তিনি।
 

]]>