যেভাবে ধরা পড়ল ১৭ কোটি টাকার মদের চালান

যেভাবে ধরা পড়ল ১৭ কোটি টাকার মদের চালান

শিপিং এজেন্টের এমন তৎপরতার খবর পৌঁছে যায় এনএসআইয়ের কাছে। দ্রুত তারা কাস্টমসকে বিষয়টি জানায়। এরপরই কাস্টমস কনটেইনার খুলে মদ জব্দ করে।  

চট্টগ্রাম কাস্টমসের পক্ষে উপকমিশনার সাইফুল হক বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, চালানটি আটকের মাধ্যমে ১৪ কোটি ৯০ লাখ টাকার শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে। কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।