হবু বরের কাছে বোনাসের অর্থ চাইলেন কনে, না দেওয়ায় আরেকজনকে বিয়ে

হবু বরের কাছে বোনাসের অর্থ চাইলেন কনে, না দেওয়ায় আরেকজনকে বিয়ে

ওই নারীর সঙ্গে তাঁর চার বছর প্রেমের সম্পর্ক ছিল বলে ভিডিওতে দাবি করেছেন শিয়াওলি। তিনি বলেন, ‘তাঁরা (কনে ও তাঁর পরিবার) দাবি করলেন, বছর শেষে আমি যে বোনাস পাই, তা বিয়ের পর তাঁদের হাতে তুলে দিতে হবে। এসব কথা শুনে আমি বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলাম।’

ভিডিওতে শিয়াওলি বলেন, তিনি হবু স্ত্রী ও তাঁর বাবা–মাকে খুশি করতে সব রকমভাবে চেষ্টা করেছিলেন। তবে বোনাসের অর্থ দিতে রাজি হননি। কারণ, তাঁর বেতন খুব বেশি না। তাই জীবনযাপনের জন্য তাঁকে বোনাসের অর্থের ওপর নির্ভর করতে হয়।