একই ভাবে অ্যালিস্টায়ার ম্যাথিয়াসের কাছেও জানতে চাওয়া হলেও তিনি দাবি করেন, অর্থ পাচারের এই পদ্ধতি তিনি তৈরি করেননি। তিনি বলেন, কখনো অর্থ পাচার করেননি কিংবা অবৈধভাবে স্বর্ণ চোরাচালানও করেননি। ম্যাথিয়াস আল–জাজিরাকে বলেন, ইওয়ান ম্যাকমিলানের সঙ্গে তাঁর কাজের সম্পর্ক ছিল না।
আল–জাজিরাকে রুডল্যান্ড বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সবই মিথ্যা। তৃতীয় কোনো পক্ষের স্বার্থেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। তিনি নিজেকে একজন বড় ব্যবসায়ী দাবি করে বলেন, লোভী ও হিংসুকদের বিরুদ্ধে লড়ছেন। স্বর্ণ চোরকারবারের অভিযোগও অস্বীকার করেন।
রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ে আল–জাজিরাকে জানায়, তারা অর্থ পাচার ও স্বর্ণ চোরাচালানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। এমন কোনো কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হবে না। তবে প্রেসিডেন্ট নানগাওয়া, ম্যাকমিলান, উবেয়ার্ট, ডোলান, রুশওয়াসহ জড়িত অন্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।



